জানুয়ারি থেকে অফিসে আসা বাধ্যতামূলক করলো অ্যামাজন
অবশেষে হাইব্রিড মডেলে অফিসের কাজ করার ইতি টানছে অ্যামাজন। কোভিড মহামারির কারণ এতদিন সপ্তাহে দুদিন অফিসে না এসে কাজ করলেও এবার সেই সুযোগ থাকছে না বলে জানিয়ে দিয়েছে ই-কমার্স জায়ান্টটি। খবর বিবিসি।
খবরে বলা হয়, আগামী জানুয়ারি থেকে পাঁচদিনই করপোরেট কর্মীদের অফিসে আসতে হবে। সম্প্রতি কর্মীদের এ তথ্য জানিয়ে দিয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জাসি।
উল্লেখ্য, গত বছর কর্মীদের একটি অংশ রিমোট ওয়ার্ক পদ্ধতির কঠোরতার প্রতিবাদে বিক্ষোভ করে। এতে সংগঠকদের কয়েকজন বরখাস্ত হন।
ডিবিটেক/বিএমটি







